রাজধানীতে ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা সদস্যসহ আটক ৪

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ডাকাতির ঘটনায় সাবেক এক লেফটেন্যান্ট, এক করপোরালসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) বিকেলের দিকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ডাকাতির অভিযোগে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানায়, আটক চারজনের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল। অভিযোগে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে পাঁচ ব্যক্তি বোরহান নামের একজনকে খুঁজতে ওই বাসায় প্রবেশ করেন। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যান তারা।

ওই সময় স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ বিষয়টি সন্দেহজনক মনে করে ডাকাত দলকে মোটরসাইকেলে ধাওয়া করেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। পরে মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে গিয়ে গাড়িটি আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, করপোরাল মুকুল শনিবার মিরপুর ১০ নম্বরে একটি চায়ের দোকানে হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। হারুনুর রশীদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্যদাতা হিসেবে কাজ করেন। পরিচিত হওয়ার পর একটি অস্ত্র থাকার তথ্য দিয়ে হারুনুর রশীদকে ওই বাসায় নিয়ে যান করপোরাল মুকুল।

আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।