উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উত্তরার দিয়াবাড়ীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে । সরজমিনে অসংখ্য হতাহতের দৃশ্য দেখা যাচ্ছে। তবে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। 

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।  আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এ বিষয়ে ফারার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি । ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।