সুদের চাপে আত্মহত্যা, মহাজনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের জামালগঞ্জে সুদের চাপ ও হুমকি সহ্য করতে না পেরে কানু সরকার (এক থাই গ্লাস ব্যবসায়ী) আত্মহত্যা করেছেন। 

মৃত্যুর আগে একটি চিরকুটে সুদখোর মাসুক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রেখে গেছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জামালগঞ্জ উপজেলার নতুনপাড়ায় রবীন্দ্র ভৌমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কানু সরকার। তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কানু সরকার আত্মহত্যার আগে একটি চিরকুট রেখে গেছেন। তাতে তিনি লিখেছেন, “৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে সুদসহ ৮০ হাজার টাকা ফেরত দিয়েছি। এরপরও মাসুক আমাকে হুমকি দেয়—আরো টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাবে। এই ভয়ে আমি জীবন ত্যাগ করিলাম… বিচার চাই।”

কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, জামালগঞ্জে থাই গ্লাসের ব্যবসা করতেন তার স্বামী। ব্যবসায়িক সংকটে পড়লে স্থানীয় মাসুক নামক এক ব্যক্তির কাছ থেকে সুদে টাকা নেন তিনি। নিয়মিত সুদ দেওয়ার পরও দুই মাস টাকা দিতে না পারায় মাসুক তাকে বারবার হুমকি দিতে থাকে।

প্রতিমা তালুকদার বলেন, “আমি তখন বাবার বাড়ি দিরাইয়ে ছিলাম। মোবাইল ফোনে খবর পাই, আমার স্বামী আত্মহত্যা করেছেন।”

এ ঘটনায় জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা অবিলম্বে সুদখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।