খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বিদায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুইজন সঙ্গী প্রবেশ করতে পারবেন— এমন নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দরে আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল করতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনুরোধ করা হচ্ছে। ঈদ, ছুটি বা শিক্ষাবর্ষ শেষে অভিভাবকসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে অতিরিক্ত ভিড় দেখা যায়, যা যানজট ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এ কারণেই পদক্ষেপটি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রয়োজনে এই নিয়ম আরও কঠোর করা হতে পারে বলে জানায় বিমানবন্দর সূত্র। এ জন্য সঙ্গীদের পরিচয়পত্রসহ প্রমাণপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/টিএসএন