রাশিয়ার রকেট দিয়ে ‘নাহিদ-২’ স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইরান

রাশিয়ার সহযোগিতায় মহাকাশে ‘নাহিদ-২’ নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। আজ শুক্রবার (২৪ জুলাই) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১১০ কেজি ওজনের নাহিদ-২ স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে ইরানি প্রকৌশলীদের ডিজাইন ও নির্মিত। এটি উৎক্ষেপণ করা হয়েছে রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে ‘সয়ুজ’ রকেটের মাধ্যমে।

ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, মহাকাশ গবেষণার অজুহাতে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে।

এই স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপট। গত জুনের মাঝামাঝি ইসরায়েল ইরানে হামলা চালালে শুরু হয় ১২ দিনের সংঘাত। এর জেরে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এই প্রেক্ষাপটেই আলোচনায় বসেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইরান ইতিহাসের সবচেয়ে ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠায়। সেটিও ছিল দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এছাড়া একই বছরের সেপ্টেম্বরে ‘চামরান-১’ গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান, যা পাঠানো হয় ‘ঘায়েম-১০০’ রকেটের মাধ্যমে। এই রকেট তৈরি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ শাখা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।