ডেমরায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর ডেমরায় বাবা-মায়ের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাত শেখ (১৪)। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আমোলিয় মেনদিপুর এলাকায় ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিফাত জামালপুরের ইসলামপুর উপজেলার পূরুচর গ্রামের রবি শেখের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, “সিফাত স্কুলে যেতে চাইত না। এর আগেও তাকে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল, কিন্তু সে নিয়মিত যেত না। পরে স্থানীয় স্কুলে ভর্তি করানো হলেও একই অবস্থা থাকায় বাবা-মা তাকে বকাঝকা করতেন।”

শুক্রবার বাবা-মা বাসায় না থাকায় সিফাত গলায় গামছা পেঁচিয়ে ঘরের জানালার গ্রিলে ফাঁস দেয়। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই রুবেল আরও জানান, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।