ছিঁড়ে গেছে পায়ের লিগামেন্ট, তবুও শুটিংয়ে সুনেরাহ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (২৩ জুলাই) শুটিং চলাকালীন স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে পায়ের দুই হাঁটুতে আঘাত লাগে তার।

আজ শুক্রবার(২৬ জুলাই) হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান, তার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসার পর হাঁটু থেকে পায়ের নিচের পুরো অংশ প্লাস্টার করে দেওয়া হয় এবং তাকে বিশ্রামে থাকার নির্দেশনা দেন চিকিৎসক।

কিন্তু সুনেরাহ হাসপাতাল থেকে এই প্লাস্টার নিয়েই অংশ নেন সেই শুটিংয়ে। এখনও শুটিং করছেন ‘সাত দিনের প্রেম’ শিরোনামের সেই নাটকের।

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘হাঁটুতে যে হাড় থাকে সেটি সরে উপরে উঠে এসেছে। হাসপাতালে গেলে চিকিৎসক জানায় যে, বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।
প্রচণ্ড ব্যথা করছে। ডান পায়ে খুব একটা সমস্যা হয়নি, শুধু ছিলে গেছে।’

শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সাত দিন পর চিকিৎসক আবার দেখা করতে বলেছেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে। কিন্তু আমার জন্য তো কাজটা বন্ধ হয়ে থাকবে।

পরিচালক বন্ধ রাখতে চাইলেও আমিই বলেছি যতটুকু সম্ভব সেভাবে যেন কাজটা শেষ করে দিতে পারি। আমার জন্য কারও ক্ষতি হোক সেটা চাই না।’ 

এদিকে সুনেরাহকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাতে। অন্যান্য অভিনেতাদের সঙ্গে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।