নেপালের আদালত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কোনো রায় দেয়নি

সম্প্রতি নেপালের কোনো আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় প্রদানের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে দেশের অন্যতম এই বিমান সংস্থা। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে তারা ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ আখ্যা দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালত সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেননি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কাঠমান্ডু পোস্ট’ নামক একটি সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। অসত্য তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর নির্ভর করে আদালতের কোনো অনুলিপি ছাড়া সংবাদ পরিবেশন করা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের জন্য সমীচীন হবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, দৈনিক কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দৈনিকটির বিরুদ্ধে খুব শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুর্ঘটনায় ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই বিমানবন্দরটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে অবতরণের সময় পাইলটকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই বিমানবন্দরে এর আগেও একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।