খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামে নিজ বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফিরে নাতি আদিবুর রহমান তুহিন (৭) নানার রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।
নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। এক সময় তিনি প্রবাসে ছিলেন বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
খবরওয়ালা/টিএসএন