খামেনিকে হত্যার হুমকি, ইরানে ফের হামলার ইঙ্গিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একইসঙ্গে ইরানে নতুন করে সামরিক হামলার বার্তাও দিয়েছেন তিনি। রবিবার (স্থানীয় সময়) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন—এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

সেখানে দাঁড়িয়ে কাৎজ বলেন, “আমি এখান থেকেই স্বৈরাচার খামেনিকে স্পষ্ট করে বলতে চাই—ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে, আমাদের লম্বা হাত আরও বেশি শক্তিশালী হয়ে তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার লক্ষ্য আপনি নিজেই হবেন।”

তার এই বক্তব্য তুলে ধরেছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে তাৎক্ষণিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে এই হুমকির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন, টানা ১২ দিন ধরে চলা এই সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়। যদিও পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং যেকোনো সময় ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।