বাংলাদেশ যেদিক থেকে ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে, জানালেন হামজা চৌধুরী

আন্তর্জাতিক সূচি শেষে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার। এই ফাঁকে ক্লাবটির অফিশিয়াল অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেন তিনি। সাক্ষাৎকারে হামজা বলেন, “ফুটবল দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে, তবে ভালোবাসা ও আন্তরিকতায় অনেক এগিয়ে। আমার মন এখনও বাংলাদেশেই পড়ে থাকে।

এই মুহূর্তে বাংলাদেশের খেলাধুলার অন্যতম বড় পরিচিত মুখ হয়ে উঠেছেন হামজা। তাঁকে ঘিরে দেশের ফুটবলে এক নতুন সম্ভাবনার দ্বারও খুলেছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও তাঁর উপস্থিতি দারুণ প্রভাব ফেলেছে। জাতীয় দলের হয়ে খেলতে এসে বিভিন্ন সময় দেশবাসীর ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন এই ইংলিশ ক্লাব লেস্টার সিটির খেলোয়াড়।”

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন হামজা চৌধুরী। তিনি বলেন, তাঁর হৃদয়ের একটি বড় অংশ বাংলাদেশে রয়ে গেছে।

প্রথমবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করতে গিয়ে হামজা বলেন, “সেই সময় আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। জায়গাটি ছিল পুরোপুরি গ্রামীণ। আমার শৈশবের বড় একটি অংশ সেই গ্রামের সঙ্গে জড়িয়ে।”

গ্রামে গিয়ে স্থানীয়দের ভালোবাসা ও আপ্যায়নের কথা তুলে ধরে হামজা বলেন, “যে রকম সংবর্ধনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার সতীর্থরাও প্রায়ই এ নিয়ে আলোচনা করে। এমন ভালোবাসা কখনোই স্বাভাবিক মনে হয় না।”

বাংলাদেশ ও ইংল্যান্ডের ফুটবলের ব্যবধান থাকলেও মানুষের আন্তরিকতায় বাংলাদেশ অনেক এগিয়ে বলে মনে করেন তিনি। “যুক্তরাজ্যে আমরা খেলোয়াড় হিসেবে বেশ মনোযোগ পাই, তবে বাংলাদেশে পাওয়া আন্তরিকতা একেবারেই অন্যরকম। সেটা তুলনাহীন এক অনুভূতি,” বলেন হামজা।

ইংল্যান্ডে অবস্থান করলেও বাংলাদেশ তাঁর হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে জানিয়ে হামজা বলেন, অনেকে হয়তো ভাবতে পারেন এটা আবেগের বশে বলা, কিন্তু সত্যি বলতে আমার হৃদয়ের বড় একটি অংশ বাংলাদেশে। সবাই কেবল ভালোবাসা ও ইতিবাচকতা দিতে আসে—এটা সত্যিই দুর্দান্ত এক অনুভব।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।