সমন্বিত ৭ ব্যাংকের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)/অফিসার(টেলর)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১০ম গ্রেডের এ পদে নির্বাচিত হয়েছে ২ হাজার ৪১৬ জন প্রার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মোট ২ হাজার ৪১৬ জন প্রার্থীকে ২০২১ সালভিত্তিক নিয়োগের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা, কোটা ও পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন ব্যাংকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে।

নির্বাচিত ব্যাংকগুলো হলো-
সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সোনালী ব্যাংকে ১ হাজার ২২৯ জন, জনতা ব্যাংকে ৪৪৫ জন, অগ্রণী ব্যাংকে ৪৫৫ জন, রূপালী ব্যাংকে ২০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।