ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। ওই তারটি ছিল ছেড়া। যার মাধ্যমে গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষু পাল। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।