মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬, ১৫শে বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬, ১৫শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন যাত্রী সেজে কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫ ইরান চাইলে আলোচনা করতে পারে: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ট্রাম্পের নতুন বার্তা শাহবাগে সাংবাদিক আহত ঘটনায় তদন্তে ছাত্রদল কমিটি বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কলেজছাত্রী আটক হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা করাতে ওমান উপকূলে জাহাজে ইরানি বাহিনীর হামলা ভোলায় নদীপথে চার হাজার দুইশ লিটার পেট্রোল জব্দ কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

প্রধান সংবাদ

ছয় মাসে ঢাকায় শুধু চাঁদাবাজির মামলা ৪১৯ টি

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ছয় মাসে ঢাকায় শুধু চাঁদাবাজির মামলা ৪১৯ টি

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৯ হাজার ৮শ’ ৪৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে ৭ হাজার ৮১২ মামলা এখনো তদন্তাধীন। ডিএমপি’র ৫০টি থানায় দায়ের হওয়া এসব মামলা পর্যালোচনা করলে দেখা যায় প্রতি মাসে গড়ে শুধুমাত্র ৭০টির বেশি চাঁদাবাজিরই মামলা রজু হয়েছে। আর মাসপ্রতি ৪৬টির বেশি দায়ের হয়েছে ছিনতাই মামলা। বাংলাদেশ পুলিশের অপরাধ বিবরণী ঘেঁটে এই তথ্যই উঠে এসেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, পারতপক্ষে সাধারণ মানুষের বেশির ভাগই থানার গেট মাড়ায় না। তাই খাতা-কলমের এই তালিকার বাইরেও অনেক অপরাধ হয়েছে যা লিপিবদ্ধ করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ পুলিশের ক্রাইম স্ট্যাটিক্স ইন জানুয়ারিতে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় গত জানুয়ারি মাসে ৫৪টি ডাকাতি, ৩৬টি খুন, ৭টি দাঙ্গা-হাঙ্গামা, ১২৭টি নারী ও শিশু নির্যাতন, ৩১টি অপহরণ, ৬০টি ছিনতাই, ১৪৬টি চুরি ও অন্য আরও ৬৭৯টি অপরাধে মামলা দায়ের হয়েছে।

এ ছাড়াও অস্ত্র আইনে ১২টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদক ৫৮৩টি ও ৯টি চোরাচালানের মামলা দায়ের হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ৪৬টি ডাকাতি, ৩৮টি খুন, ৯টি দাঙ্গা-হাঙ্গামা, নারী ও শিশু নির্যাতন ১৪২টি, ১৮টি অপহরণ, ৩৬টি ছিনতাই, ১১৭টি চুরি ও অন্য আরও ৬৩৮টি অপরাধে ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও ৮টি অস্ত্র আইনে, ১টি বিস্ফোরণ আইনে, ৪৭৪টি মাদক, ৮টি চোরাচালানসহ মোট ১ হাজার ৫৬৬টি অপরাধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মার্চ মাসের অপরাধ তালিকায় দেখা গেছে, ৩৮টি  ডাকাতি, ৩৩টি খুন, ১৫টি দাঙ্গা-হাঙ্গামা, ১৬২টি নারী ও শিশু নির্যাতন, ১৯টি অপহরণ, ৪৩টি ছিনতাই, ১৩৭টি চুরি ও অন্য আরও ৬৯৯টি অপরাধে মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও অস্ত্র আইনে ২০টি, বিস্ফোরক আইনে ২টি, মাদক ৫৩৮টি ও ১০টি চোরাচালানসহ মোট ১ হাজার ৭৫৪টি অপরাধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত এপ্রিল মাসে ৩৭টি ডাকাতি, ২৯টি খুন, ১টি দাঙ্গা-হঙ্গামা, নারী ও শিশু নির্যাতন ১৯১টি, ১৯টি অপহরণ, ৪৮টি ছিনতাই, ১১৮টি চুরি ও অন্য আরও ৫৪০টি অপরাধে ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে।

এ ছাড়াও ৫টি অস্ত্র আইনে, ৬টি বিস্ফোরণ আইনে, ৫০৩টি মাদক, ২৪টি চোরাচালানসহ মোট ১ হাজার ৫৪৭টি অপরাধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় গত মে মাসে ৪০টি ডাকাতি, ৩২টি খুন, ৬টি দাঙ্গা-হাঙ্গামা, ১৮৩টি নারী ও শিশু নির্যাতন, ২৫টি অপহরণ, ৫০টি ছিনতাই, ১২৮টি চুরি ও অন্য আরও ৬৩০টি অপরাধের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও অস্ত্র আইনে ৪৪টি, বিস্ফোরক আইনে ২টি, মাদক ৫৪৬টি ও ২১টি চোরাচালানসহ মোট ১ হাজার ৭৩৩টি মামলা দায়ের হয়েছে। সবশেষ গত জুনে ঢাকা মহানগরীর ৫০টি থানায় ৩২টি ডাকাতি, ৪৯টি খুন, ৪টি দাঙ্গা-হঙ্গামা, নারী ও শিশু নির্যাতন ১৬৮টি, ২০টি অপহরণ, ৫৫টি ছিনতাই, ৯০টি চুরি ও অন্য আরও ৪৫৬টি অপরাধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও অস্ত্র আইনে ৪৫টি, বিস্ফোরণ আইনে ৪টি, ৫০৫টি মাদক, ১০টি চোরাচালানসহ মোট ১ হাজার ৪৫৬টি অপরাধের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই হিসাব অনুযায়ী এই ৬ মাসে ছিনতাইয়ের ঘটনায় অন্তত ২৯২টি মামলা হয়েছে ডিএমপি’র বিভিন্ন থানায়। এ ছাড়াও চাঁদাবাজির ঘটনায় ৪১৯টি মামলা দায়ের হয়েছে।

এসব বিষয়ে গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আমরা সকলেই উদ্বিগ্ন সেটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজির অভিযোগ নিয়ে কেউ থানায় এলেই আমরা তা মামলা হিসাবে রেকর্ড করি। সেই হিসাবে গত ৬ মাস অর্থাৎ জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত এই সময়ের সমীকরণে দেখা যায় প্রতি মাসে ডিএমপিতে প্রায় ৭০টির মতো চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। এখানে শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি তা না, অন্য কোনো মামলায় চাঁদাবাজির ধারা থাকালেও আমরা সেটাকে চাঁদাবাজি হিসাবে ধরেছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে তার সবগুলোরই আমরা রহস্য উদ্ঘাটন করেছি। সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড