মেসির শেষ মুহূর্তের ম্যাজিকেই নাটকীয় জয় পেল ইন্টার মায়ামি

লিওনেল মেসির শেষ মুহূর্তের ম্যাজিকেই আটলাসের বিপক্ষে নাটকীয় জয় পেল ইন্টার মায়ামি। বুধবার রাতে লীগ কাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টাইন তারকার দুইটি অ্যাসিস্টে মায়ামি ২-১ ব্যবধানে হারিয়েছে মেক্সিকান ক্লাবটিকে।

দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলেন। তবে আলো কেড়েছেন মেসি ও তেলাস্কো সেগোভিয়া।

ম্যাচের ৯৬তম মিনিটে মার্সেলো ওয়েইগান্দকে দুর্দান্ত পাস দিয়ে জয়সূচক গোল করান মেসি। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা হয়।
ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। ৫৮তম মিনিটে সার্জিও বুসকেটসের থ্রু বল পেয়ে মেসি বল বাড়িয়ে দেন টেলাস্কো সেগোভিয়াকে।

সহজেই বল জালে পাঠান সেগোভিয়া।  ৮০তম মিনিটে মায়ামির রক্ষণভাগের ভুলে সমতা ফেরে আটলাস। তখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে। তবে যোগ করা সময়ে দুর্দান্ত এক বিল্ড-আপের পর মেসির পাস থেকে মার্সেলো ওয়েইগান্ট গোল করে নিশ্চিত করেন মিয়ামির রোমাঞ্চকর জয়।

জুলাই মাসেই এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে তিনি ৮ গোল করে মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।