জুলাই যোদ্ধা পরিচয়ে শাহবাগে মব তৈরির চেষ্টা চলছে: রাশেদ খাঁন

রাজধানীর শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি মব গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘জুলাই যোদ্ধা কী এই ২০০-১০০ মানুষ!’

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘যতোটুকু তথ্য পেলাম, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন।’

তিনি আরও লিখেছেন, ‘যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান, সেখানে আলাপ-আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। এমন বাস্তবতায় ‘জুলাই যোদ্ধা’ নাম দিয়ে শাহবাগ অবরোধের কী প্রয়োজন? জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন।’

সরকারবিরোধী কর্মসূচির নামে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে রাশেদ খান বলেন, ‘দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দিবে, ইনশাআল্লাহ।’

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিবে আওয়ামী লীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন। দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।’

রাশেদ খাঁনের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: Md Rashed Khan

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।