বাংলাদেশের শুল্কহ্রাসে ভারতীয় টেক্সটাইল শেয়ারে ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানিতে আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার (১ আগস্ট) ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারকের শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে ১ হাজার ৩৮০.০৫ রুপিতে দাঁড়ায়। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। আরভিন্ড লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে নেমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হবে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে রপ্তানির সুবিধা পাচ্ছে। এবার বাংলাদেশের শুল্ক আরও কমায় ভারতের ওপর চাপ দ্বিগুণ বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়।

শুল্কছাড়ের ফলে বাংলাদেশের জন্য এটি বড় লাভ, বিশেষত বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র সময়ে। বিপরীতে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা এখন বড় ধাক্কার মুখে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।