বেনাপোল চেকপোষ্ট এলাকায় চুরি: ৪৮ ঘণ্টায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার এক ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে সাজু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, বৃহস্পতিবার রাতে চেকপোস্টের সাদিপুর রোডে আক্তার হোসেনের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়। অভিযোগের পর সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযানে সাজুকে ধরা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, চাকু, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সাজু জানিয়েছে, চুরি করা টাকা রুবেল নামের এক সহযোগীর কাছে রাখা হয়েছে। রুবেল এখনও পলাতক। তাকে ধরতে পারলে টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।