শ্বাসরোধে হত্যা করা হয় ইবি শিক্ষার্থী সাজিদকে: ফরেনসিক প্রতিবেদন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ফরেনসিক প্রতিবেদনে।

রবিবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নিকট ফরেনসিক প্রতিবেদন হস্তান্তর করে পুলিশের সদস্যরা।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাজিদের শরীরে পানিতে ডুবে মৃত্যুর কোনো বৈশিষ্ট্য নেই। সাজিদ আবদুল্লাহকে প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপরে তাঁর মৃতদেহ পানিতে ফেলা হয়েছে। সাজিদের মৃত্যু ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে হয়েছে।

সাজিদের সহপাঠীর বলেন, ‘একজন শিক্ষার্থীকে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে রাখা হলো, অথচ এত দিন প্রশাসন এটাকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করেছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।