খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেবে।
প্রতিনিধি দলে আরও থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানটি “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচির অংশ।
খবরওয়ালা/আশ