ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে এ বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয় পুলিশ, সেনাবাহিনী ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত মাইক্রোবাস থেকে ককটেলটি ছোড়া হয়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।

ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্টের কর্মসূচিকে ঘিরে নাশকতার উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারা স্লোগান দিয়ে জানান, কোনো ভয় নেই, নেতাকর্মীরা সজাগ আছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “আনন্দ সিনেমা হল ও খামারবাড়ি খেজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। আলামত সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।