স্বামীর সঙ্গে অভিমান, বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে ‘গ্যাস ট্যাবলেট’ বিষ খেয়ে রিক্তা আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

রিক্তা চরফ্যাশন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন মিয়ার স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

রিক্তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ বছর আগে পারিবারিকভাবে হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। শুরুতে সংসারজীবন সুখের হলেও পরবর্তীতে দু’জনের মধ্যে পরকীয়া সন্দেহে কলহের সৃষ্টি হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে রহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, রিক্তা পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। সোমবার দুপুরে হোসেন রিক্তাকে ফোন করেন। এ সময় তার ফোন কিছু সময় ওয়েটিংয়ে ছিল। এরই জের ধরে হোসেন মুঠোফোনে রিক্তাকে গালমন্দ করেন। যার কারণে স্বামীর সঙ্গে রাগ-অভিমান করে রিক্তা ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।

 

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।