টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে-নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি টাঙিয়ে দেশের মহান স্বাধীনতাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। সেই ঐতিহাসিক স্থানেই ছাত্রশিবির রাজাকার নিজামী, মুজাহিদ, গোলাম আযমদের ছবি টাঙিয়ে মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগকে অপমান করেছে।”

ছাত্রদল নেতা আরও দাবি করেন, “ইসলামী ছাত্রশিবির একাত্তরের গণহত্যাকারী আল-বদর বাহিনীর উত্তরসূরি। অতীতে তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসু ভিপি পদে মনোনয়ন দিয়েছিল। তাদের প্রকাশনাতেও রয়েছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য।”

পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য ও প্রক্টরের বিরুদ্ধে শিবিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে বলেন, “বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি দিতে হলে প্রক্টরের অনুমতি নিতে হয়। আজকের ঘটনায় স্পষ্ট যে প্রশাসনের সম্মতি ও পৃষ্ঠপোষকতা পেয়েই এ কাজ করেছে শিবির।”

নাছির আরও লিখেছেন, “তোফাজ্জল হত্যা, সাম্য হত্যা এবং শেখ হাসিনার গ্রাফিতি মোছাসহ একাধিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাত স্পষ্ট। আমরা প্রশাসনের কাছ থেকে জবাবদিহি চাই।”

তিনি শিবিরের এই কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও দেশের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।