নেত্রকোনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নেত্রকোনা পূর্বধলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ‌১টার দিকে উপজেলার দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকন উপজেলায় নারন্দিয়া ইউনিয়নে দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দাপুনিয়া বাজার হতে বাড়ি ফিরছিলেন কাকন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কাকনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে কাকনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই কাকনের মৃত্যু হয়।

পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ব্যক্তির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।