কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ আটক-৩

Fay 00 31 12 23 কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ আটক-৩কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করেছে। শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের চেঁচুয়া পশ্চিমপাড়া সুমনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয় ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চেঁচুয়া পশ্চিমপাড়া সুমনের চায়ের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চেঁচুয়া পশ্চিমপাড়া এলাকার আকবর খানের ছেলে সুমন খান (৪০), সদর উপজেলার দরবেশপুর এলাকার আবু বক্কর সিদ্দিকরের ছেলে রাকিবুল ইসলাম রনি (৩২) ও শহরের থানাপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শেখ কামরুজ্জামান (৫৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সনজীব ঘোষ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।