মামার বাসায় বেড়াতে এসে ১১ তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

রাজধানীর মতিঝিলে ফকিরাপুলে মামার বাসায় বেড়াতে এসে একটি নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে মোহাম্মদ সাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) জমিদার বাড়ির গেট কাঁচাবাজার এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় বাগবাড়ি এলাকার মো. ইয়াদুলের ছেলে।

নিহতে তরুণের মামা ইজাজুল হক বলেন, আমার ভাগ্নে গ্রামে থেকে আমার এখানে বেড়াতে আসে। আমি পেশায় নির্মাণশ্রমিক। বিকেলের দিকে ফকিরাপুল কাঁচাবাজার জমিদার বাড়ির গেট এলাকায় একটি নির্মাণাধীন ২২ তলা ভবনের ১১ তলায় আমার ভাগ্নে কাজ দেখতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।