চিকন দেহ নিয়ে ঠাট্টা করায় বন্ধুদের হাতে শিক্ষার্থী খুন, টয়লেট থেকে মরদেহ উদ্ধার

ভারতের গুরগাঁওয়ে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। রোগা-চিকন দেহ নিয়ে কটাক্ষের জেরে প্রাণ হারালেন ২০ বছর বয়সী করণ নামের এক তরুণ। স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে তার রক্তাক্ত ও পচা-গলা মরদেহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। 

গত সোমবার স্কুলের এক শিক্ষক প্রথম মরদেহটি দেখতে পান।

পুলিশ সূত্রে জানা গেছে, করণের দুই বন্ধু-আকাশ ও শিব কুমার, নিয়মিত তার কাছ থেকে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠে। গত ২ জুলাই রাতে তারা স্কুলে প্রবেশ করে এবং সেখানে করণকে প্রথমে পাথর দিয়ে আঘাত করে, এরপর কাঁচি দিয়ে আক্রমণ চালায়। পরে মরদেহটি স্কুলের টয়লেটে ফেলে রেখে পালিয়ে যায়। তবে ঠিক কী কারণে তাঁরা স্কুলে ঢুকেছিলেন, তা এখনো জানা যায়নি।

তিন দিন পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহে পচন ধরায় শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত পাথর ও কাঁচি উদ্ধার করা হয়েছে।

গুরগাঁও পুলিশের এক কর্মকর্তা জানান, ৪ আগস্ট আমরা খবর পাই, একটি স্কুলের টয়লেটে রক্তের দাগ রয়েছে। তা অনুসরণ করেই মরদেহ পাওয়া যায়। দুই অভিযুক্ত বর্তমানে রিমান্ডে রয়েছে, রিমান্ড শেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।