রেল পথে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। 

ফলে রেল পথে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়।  শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ভুলের কারণে ট্রেনের ইঞ্জিন এবং দুই থেকে তিনটি কোচ ব্রডগেজ লাইনে ঢুকে লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, এ দুর্ঘটনার কারণে ওই জংশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া শিববাড়ী থেকে রাজবাড়ী সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত ও দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।