৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে: এ্যানি

৫ আগস্টের পর অনেকেই লোভে পড়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পেয়ে যাবেন ভাবলে সেটা হবে দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিন।’

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে যুব সংহতি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে একটি নির্বাচন ও নির্বাচিত সরকার জরুরি। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা দুর্নীতি ও দুঃশাসন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘১৭ বছরের অত্যাচার, গুম-খুনের শিকার হওয়ার পরেও আমরা এখনও সেই পরিস্থিতি থেকে বের হতে পারিনি। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি মনে করছে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।’

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার তরুণদের পথভ্রষ্ট করেছে। আমরা শর্তহীনভাবে সমর্থন দিলেও সরকার মনন ও দূরদর্শিতার অভাবে ব্যর্থ হয়েছে। এক বছরের মধ্যে এত বিতর্কিত হয়ে পড়া অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা বড় অপরাধ।’

তিনি আরও বলেন, ‘যদিও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়া একটি ইতিবাচক দিক।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।