গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক যুবক নিহত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ‘ছিনতাই’ করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট। পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ), মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ছিনতাইয়ের সময় এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। মরদেহ শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।