ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি উপমহাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
১৯১০ সালে ফরিদপুর জেলার এড়িকাটিতে তাঁর জন্ম। পিতা কালীপ্রসন্ন ভট্টাচার্য।
১৯৩০ সালের ১৮ এপ্রিল তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও চরমুগুরিয়া মেলব্যাগ ডাকাতিতে অংশগ্রহণ করেন। ১৯৩১ সালের মার্চ মাসে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
চরমুগুরিয়া ডাকাতি মামলার বিচারে ১৯৩২ সালের ১২ আগস্ট ব্রিটিশ সরকার তাঁকে ফরিদপুর জেলের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।
আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও লাল সালাম।
খবরওয়ালা/এন



