কৃষক লীগ নেতা বখতিয়ার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে খিলক্ষেত থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন।

 এই তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।