খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ই আগস্ট ২০২৫, ৮:৩৬ এএম
সরকার শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার জন নিয়োগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের শেষেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত নিয়োগবিধিমালার খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সংশোধিত বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হবে। এতদিন যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক সংগীত পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক শরীরচর্চা পদে ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য