কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসীর মৃত্যু

কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত শনিবার থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মোট ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নানা রকম উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩১ জনের ভেন্টিলেশন প্রয়োজন হয়েছে, ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে আছেন বা তাঁদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষাক্ত মদের উৎস শনাক্ত ও বিতরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় সেবনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই যেন দ্রুত হাসপাতালে যোগাযোগ করা হয় বা নির্দিষ্ট হটলাইনে কল করে জানানো হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।