চট্টগ্রামে মামলার হাজিরা শেষে বাদীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামিপক্ষের হামলায় পুকুরে পড়ে মোজাহের আলী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গোলাপজান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। সম্প্রতি নিহত মোজাহের আলী প্রতিপক্ষের বিরুদ্ধে দোকান লুট ও ঘরের ধান-খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন। ওই মামলার এক আসামি বর্তমানে কারাগারে আছেন।

নিহতের ছেলে মোহাম্মদ শাকিল জানান, মামলার হাজিরা দিয়ে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে আসামিপক্ষের কয়েকজন তার বাবার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। আঘাতে তিনি পুকুরে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান চলছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।