শিশা লাউঞ্জের আধিপত্য বিস্তারে খুন হন রাহাত, গ্রেপ্তার ২

রাজধানীর বনানীতে পূর্ব বিরোধ ও শিশা লাউঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। এই ঘটনায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

র‌্যাব জানায়, কুমিল্লার বড়ুরা এলাকা থেকে শুক্রবার বিকেলে দইজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, হত্যার সময় মুন্না ছুরিকাঘাত করেন। হামজা লাঠি দিয়ে আঘাত করে। এদিকে লাউঞ্জের মালিক ইব্রাহীম খলিলসহ মতিউর ও সজীবসহ পলাতক আছেন আরও কয়েকজন আসামি। হত্যায় জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।