ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সহযোগী সন্দেহে দুই উপজাতি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নয়ন চাকমা (৩০)। পিতার নাম- জ্ঞান রঞ্জন চাকমা, গ্রাম- বেদবেদি, ওয়ার্ড নং-৬, রাঙ্গামাটি সদর।

অন্যজন- উলাই চাকমা (২৪), পিতার নাম- উছলা চাকমা, গ্রাম- মেদাইক, থানা- ডেকুবুনিয়া, জেলা- মংডু, মিয়ানমার।

ঘটনাটি ঘটে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন।

পরবর্তীতে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।