যুদ্ধের অবসান ও শান্তির আশায় ওয়াশিংটনে জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রবিবার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত অবসান চায়। একই সঙ্গে তিনি স্থায়ী শান্তির আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘আমরা সবাই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছা পোষণ করি।’ খবর এএফপি।

সোমবার ইউরোপীয় নেতাদের একটি দলসহ তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে এই বৈঠক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পরের দিন শনিবার জেলেনস্কি কিয়েভের ইউরোপীয় মিত্রদের আলোচনার প্রতিটি পর্যায়ে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধ অবসানের প্রক্রিয়াকে জটিল করে তুলছে। এর ফলে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসানের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।