নাশকতা মামলায় কৃষক দলের সেক্রেটারি শহিদুল ইসলাম কারাগারে

রাজধানীর পল্টন থানায় ২০১৭ সালে সাজা হওয়া একটি নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলাটিতে শহিদুলের ২ বছর ৬ মাসের সাজা হয়।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আদালত এ আদেশ দেন বলে বাবুলের পক্ষের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া (জাদু) এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে শহিদুল ইসলাম বাবুল মামলাটিতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।