বিয়ে ভেঙে যাওয়ার পর কলেজছাত্রীর অপ্রত্যাশিত কাণ্ড

পিরোজপুরের নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ার কারণে জান্নাতুল ফেরদৌস ঐশী নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৬ নম্বর আউরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ঐশী আউরিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। তিনি এ বছরই এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু টপস ও টিশার্ট পরা কিছু ছবি মেসেঞ্জারের মাধ্যমে পাত্রপক্ষের কাছে পাঠানো হলে তারা বিয়ে ভেঙে দেয়। এই অপমান সহ্য করতে না পেরেই ঐশী আত্মহত্যা করেছেন।

ঐশীর বাবা মো. জাহিদ হোসেন জানান, তার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণেই সে আত্মহত্যা করেছে। কারা ছবিগুলো পাঠিয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি আরও বলেন, সন্ধ্যার আগে ঐশী কারও সাথে ফোনে কথা বলছিল এবং কান্নাকাটি করছিল।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই ঐশী মারা গিয়েছিলেন। পরে পুলিশ এসে তার মরদেহ থানায় নিয়ে যায়।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং রবিবার (২৪ আগস্ট) ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।