ভিপি নুরের ওপর হামলা প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে দলটির জেলা শাখার নেতাকর্মীরা। এ সময় জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রথমে জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে গেলে বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর চালান।

পরে নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং প্রায় ৪০ মিনিট অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে ওই সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।