বাস থেকে নামতেই মর্মান্তিক পরিণতি, অটোরিকশার ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তানজিবা সাইফুল তিশমা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকেলে বাস থেকে নামার সময় রাস্তায় পড়ে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিশমার বাবা সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন এবং সন্তানের মৃত্যুতে আহাজারি করেন।

নিহত তানজিবা সাইফুল তিশমা হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিশমা তার পরিবারের সঙ্গে নগরের মুরাদপুর এলাকায় থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীলে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।