হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলকে নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে দেশের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে ছাড়াই। বুধবার জাতীয় দল কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর।

ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল এসে খেলবেন—এমন প্রত্যাশায় ছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাফুফেও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল হামজার সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত লেস্টার সিটির অনুমতি না মেলায় তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।

কোচ ক্যাবরেরা আগেই হামজাকে না পাওয়ার সম্ভাবনার কথা ভেবেছিলেন। তাই অনুশীলনও হয়েছে তাকে ছাড়াই। সোমবার অনুশীলনের আগে গণমাধ্যমে তিনি বলেন, ‘নেপাল সফরের জন্য এই দলটি প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে, সমস্যা হবে না।’

আমের খান জানান, ‘হামজাকে পেতে ফেডারেশন চেষ্টা করেছিল। তার এজেন্টের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল। তবে সর্বশেষ ম্যাচে ইনজুরিতে পড়ায় লেস্টার সিটি আপাতত তাকে ছাড়ছে না। এজেন্ট এ খবর নিশ্চিত করেছে।’

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।