রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী (২৪) নামে এক টেইলার্স ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী নরসিংদীর রায়পুরা উপজেলার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি ভুলতা গাউছিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ পরিচালনা করতেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, মেহেদী কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন, তবে পরিবার বিষয়টি পুলিশকে জানায়নি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা তাকে সড়কের পাশে পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে তার মা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।