‘প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া বের করতে, পরামর্শক ৩০জন, বাজেট ১৫ কোটি’!

দেশে একটা হরিলুট শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন ।

তিনি বলেন, প্রবাসীদের কিভাবে ভোট নেওয়া যায় এর জন্য ৩০ জন পরামর্শক নিয়োগ করা হয়েছে। যার বাজেট ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। 

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি কিনতে ব্যায় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। তার মানে নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে তাইতো?

টকশো উপাস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, গাড়িটারই তো ব্যাপার না গাড়ি কত টাকা দিয়ে কিনছেন এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কিনলেই লাভ কিনলেই কমিশন। কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার। ওনাদের (সরকার) যাওয়ার সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পায় যে উপায়ে পায়।

গাড়ি যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কি আছে। আপনাকে কিনতে হবে কেন? এতদিন গাড়ি ছাড়া চলে নাই? এমন প্রশ্ন রাখেন মাসুদ কামাল।

তিনি আরো বলেন, ‘আগের সরকার যারা দেশে চলে গেছে, তারা গাড়ি সঙ্গে নিয়ে গেছে? যায় নাই তো।

তাহলে সমস্যাটা কি। আগামী মন্ত্রীদের গাড়ির দরকার আছে কি নাই এ সরকার এখন টের পাচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে।’

দেশে হরিলুট শুরু হয়ে গেছে দাবি করে মাসুদ কামাল বলেন, মাঝে দেখলাম বিদেশে প্রবাসীদের ভোটার করার ব্যবস্থা করছে। এতে ৫০ কোটির ওপরে বাজেট গেলে একনেকে পাস করতে হয় এজন্য ৪৯ কোটি ৪৩ লাখ টাকা বাজেট করা হয়েছে। যাতে তাৎক্ষণিক পাস করানো যায়। ওখানে ৩০ জন পরামর্শক, যার জন্য বাজেট হলো ১৫ কোটি টাকা। মানে এটা হরিলোড শুরু হয়ে গেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।