‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিরোধিতার মুখে বাতিল হলো কবিতা আবৃত্তির অনুষ্ঠান

‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে জড়ো হওয়া কিছু মানুষের বাধার মুখে বাতিল হয়ে গেছে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ১০-১২ জনের একটি দল সেখানে যায়।

কেন ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীদের হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে, সেই প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষকে করে তারা। তারা বলতে থাকে, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদকে নতুন করে পুনর্বাসন করার চেষ্টা চলছে। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নোটিশ বোর্ডে এই কবিতা আবৃত্তির অনুষ্ঠানের নাম মুছে ফেলা হয়। এই ঘটনার আগেই ওই অনুষ্ঠানের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’–এর এই সদস্যরা।

আয়োজক স্রোত আবৃত্তি সংসদ ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তির সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রক্ত আমাদের প্রেরণার উৎস। নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-সুকান্ত আমাদের বোধকে শাণিত করে। আমরা শান্তিতে বিশ্বাস করি, সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান।

আর তাই আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫–এর রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।