লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধরী জানান, চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ২ জন মারা গেছেন। নিহত এ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও একজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫০)। তার বাড়ি নওগাঁ জেলায়।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পানিতে ডুবে ৩ জন গুরুতর আহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।