খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 25শে ভাদ্র ১৪৩২ | ৯ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
অভিনেত্রী তানজিন তিশা ও খায়রুল বাসার অভিনীত নতুন নাটক ‘ফান্দা’। এ কে পরাগের রহস্যময় এই গল্পে ডাকাত বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।
এরই মধ্যে এ নাটকের টিজার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় খায়রুল বাসারকে। অন্ধকারে মানুষের একটি মাথার খুলির ওপর মোমবাতি জ্বালাচ্ছেন। আকাশে ঘন মেঘ, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। এরপরই খুলির মধ্য থেকে আওয়াজ আসে, ‘কিরে খুলি নিবি না’, যা শুনেই চিৎকার দিয়ে দৌড় দেন বাসার।
এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। নিজের চরিত্র নিয়ে এই অভিনেতা বলেন, “ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। কিছু চরিত্র আছে, যা একটু বেশিই ভালো লাগে। তেমনই একটি চরিত্র ‘খলিল’, যা করতে বেশ চ্যালেঞ্জিং ছিল। আশা করছি দর্শকের কাজটি ভালো লাগবে।”
এ নাটকে ডাকাত বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নিজের এই চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। তবে অভিনেত্রী আশাবাদী চরিত্রটি দর্শকের ভালো লাগবে।
আগামী ১১ সেপ্টেম্বর এটি ইউটিউবে উন্মুক্ত হবে। বাসার-তিশা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন, আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মী, অ্যালেন টিটুসহ আরও অনেকে।
খবরওয়ালা/এফএস