শিবিরের বিরুদ্ধে উমামা ফাতেমার গুরুতর অভিযোগ

ভোট কেন্দ্রের বাইরে থেকে কাকে ভোট দিতে হবে তাদের নাম লেখা একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, এই তালিকাটা শিবিরের পার্থীর। শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেওয়া হচ্ছে।

এক ফেসবুক পোস্টে তিনি দুটো তালিকার ছবি তুলে ধরেছেন।

এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের। দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’

একইদিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও। শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।