আ.লীগ নেতা গ্রেপ্তার, ফেসবুকে ৩ নেতার প্রতিবাদ ও দুঃখ প্রকাশ

হবিগঞ্জের মাধবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আপন মিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এ ঘটনায় প্রবাস থেকে আওয়ামী লীগের তিন নেতা ফেসবুকে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার উত্তরা থেকে আপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোহাম্মদ আমীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া।

আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রবাস থেকে ৩ নেতার দুঃখ প্রকাশ

জানা গেছে, গ্রেপ্তারের পরপরই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী—এই তিনজনই তাদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন।

 

দুপুর থেকে বিকেল পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া এসব আবেগঘন পোস্টে তারা আপন মিয়ার গ্রেপ্তারে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার মুক্তি দাবি জানান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।